,

১৫ সেকেন্ড মাস্ক ছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত বৃদ্ধ

news-image

অনলাইন ডেস্ক : মাস্ক ছাড়া বাজারে গিয়ে মাত্র ১৫ সেকেন্ডের মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনা এক নাগরিক।

৫৬ বছর বয়সী ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

চায়না প্রেসের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড অব বাজডটকম।

অনলাইনটির এক প্রতিবেদনে বলা হয়, জিয়াং বেই জেলার এক ব্যক্তি ২৩ জানুয়ারি স্থানীয় একটি বাজারে যান। ওই সময় তিনি মাস্ক পরা ছিলেন না।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কর্তৃপক্ষ জানাচ্ছে, বাজারে তিনি একটি সবজির দোকানে দাঁড়িয়েছিলেন। সেখানে ৬১ বছর বয়সী এক নারী তার পাশে এসে দাঁড়ান।

তারা দুজন পাশাপাশি ১৫ সেকেন্ডের জন্য দাঁড়ালেও কেউ কারও সংস্পর্শে আসেননি। এর পর কিছু না কিনেই বাড়ি ফিরে যান ওই ব্যক্তি।

ওই ঘটনার পর পরই ওই নারীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এর কয়েকদিন পরই ওই ব্যক্তির শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পান চিকিৎসকরা।

ওই নারী হাসপাতালে ভর্তি হওয়ার আগে একটি অনুষ্ঠানে গিয়ে ১৯ জনের কাছাকাছি এসেছিলেন। এর পর তাদের প্রত্যেকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য