,

দলকে চাপে ফেলে ফিরলেন মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। দ্রুত ফিরে গিয়েছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান। তবে নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে সেই ধাক্কা কাটিয়ে উঠছিলেন টাইগাররা। দারুণ মেলবন্ধন গড়ে উঠেছিল তাদের মধ্যে।

কিন্তু হঠাৎ পথচ্যুত হলেন মুমিনুল। শাহিন আফ্রিদির বলে অযাচিত শট খেলতে গিয়ে আউট হলেন তিনি। ফেরার আগে ৫ চারে ৩০ রান করেন পয়েট অব ডায়নামো। তাতে ভাঙে ৫৯ রানের জুটি। শেষ খবর পর্যন্ত ৩ উইকেটে ৬৩ রান করেছে বাংলাদেশ। শান্ত ২৯ রান নিয়ে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

শুক্রবার পিন্ডিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। ফলে প্রথমে ব্যাট করতে নামে মুমিনুল হকের বাংলাদেশ। ভূমিকাতেই শাহিন আফ্রিদির শিকার হয়ে ফেরেন অভিষিক্ত সাইফ হাসান। সেই রেশ না কাটতেই মোহাম্মদ আব্বাসের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ড্যাশিং তামিম ইকবাল।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে সাইফ হাসানের। একাদশে রয়েছেন এক স্পিনার ও তিন পেসার। দীর্ঘদিন পর দলে ফিরেছেন রুবেল হোসেন।

এ নিয়ে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে দেশটি সফরে টেস্ট খেলেন টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে অংশ নিয়ে ৯টিতেই পরাজিত হয়েছেন টাইগাররা। বাকি ম্যাচটি ড্র হয়েছে।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন ।

পাকিস্তান একাদশ: আজহার আলি (অধিনায়ক),শান মাসুদ, আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), , মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও ইয়াসির শাহ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য