,

নাসিরনগরে অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদ মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সংবাদ পেয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী।

বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে নগদ অর্থ তুলে দেন এবং খোঁজ খবর নেন তিনি। এসময় সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান,সাংবাদিক আকতার হোসেন ভুইয়াসহ চিকিৎসক,নার্স উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শহিদ মিয়া ৪দিন পূর্বে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

তিনি গুটমা আশ্রয়ণ কেন্দ্রে বসবাস করেন । তার আর্থিক দূদর্শা দেখে ইউএনও নাজমা আশরাফী অসুস্থ মুক্তিযোদ্ধা শহিদ মিয়ার হাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের রোগী কল্যান সমিতির পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক তুলে দেন। শহিদ মিয়া অসুস্থতার সময় তাঁর পাশে দাড়ানোয় ইউএনও‘র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য