সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যর্থতার বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : মুলতান টেস্টে বিরাট এক ধাক্কা খাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে দীর্ঘদিন টেস্ট খেলেনি পাকিস্তান। ২০০৩ সালের ওই টেস্টের আট বছর পর বাংলাদেশ সফরে এসেছিল তারা। ২০১৫ সালে আবার বাংলাদেশে টেস্ট খেলতে এসে একটা ধাক্কা খায় পাকিস্তান। সেবার দারুণ খেলে একটি টেস্টে ড্র করেছিল বাংলাদেশ। সময়ের হিসেবে তার পাঁচ বছর পর টেস্টে মুখোমুখি হচ্ছে দু’দল।

নতুন বছরে বাংলাদেশের প্রথম টেস্ট। ক্রিকেটের অভিজাত সংস্করণে নতুন ফল আনার প্রত্যয় বাংলাদেশ দলের। গেল বছরটা টেস্টে খুবই বাজে গেছে বাংলাদেশের। ২০১৮ সালের শেষটায় ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই করেছিল টাইগাররা। এরপর নিউজিল্যান্ডে হার, ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ধসে যাওয়া। ভারতের মাটিতে টেস্ট খেলতে গিয়ে লজ্জায় ডুবেছে টিম টাইগাররা।

রাসেল ডমিঙ্গো বাংলাদেশ দলকে তাই এখনও ভালো উপহার দিতে পারেননি। রাওয়ালপিন্ডিতে তাই আরেকটি মুলতান ফিরিয়ে আনা এবং শেষ হাসি হাঁসাই লক্ষ্য বাংলাদেশ দলের। এই মাঠ আবার পাকিস্তান দলের জন্য অপয়া। তিনটি আন্তর্জাতিক টেস্ট খেলে স্বাগতিকরা তিনটিতেই হেরেছে সেখানে। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়া। এরপর দুই বছর পরে শ্রীলংকা এবং ২০০৪ সালে ভারত পিন্ডি টেস্টে জয় তুলে নেয়। ১৬ বছর পরে রাওয়ালপিন্ডিতে টেস্ট ফিরেছে। বাংলাদেশ টেস্ট খেলতে পাকিস্তান গেছে ১৬ পঞ্জিকা বর্ষ পরে। কিন্তু মুমিনুলরা নিশ্চয় চাইবেন না এই মাঠে স্বাগতিকরা জয়ের ধারায়ও ফিরুক।

পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় টেস্ট সফরে অবশ্য ভালো অবস্থানে নেই বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটে দারুণ রান পেলেও অনভিজ্ঞ এই বাংলাদেশ দল। টপ অর্ডারে সাইফ হাসান-নাজমুল শান্ত দু’জনই টেস্ট ফরম্যাটে নতুন। বোলিং আক্রমণে এবাদত এখনও আস্থার জায়গায় আসতে পারেননি। ওদিকে রুবেল হোসেনের টেস্ট রেকর্ড ভালো নয় মোটেও। কিন্তু পুরনো বলের দায়িত্ব নিতে হবে তাকেই। তাইজুল-আবু জায়েদদের ভালো ফর্মের সঙ্গে এবাদতরা সাড়া দিলে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের।

পাকিস্তান অবশ্য নিটুট এক দল গড়েছে। বোলিং কিংবা ব্যাটিংয়ে খামতি নেই তাদের। মোহাম্মদ নাসিম, মোহাম্মদ আব্বাস এবং শাহিন শাহ আফ্রিদি আছেন ভালো ফর্মে। পেস অলরাউন্ডার হিসেবে ফাহিম আশরাফকে ফিরিয়েছে তারা। ওদিকে স্পিন আক্রমণে ইয়াসির শাহর সঙ্গে ফেরানো হয়েছে বেলাল আসিফকে। ব্যাটিংয়ে শান মাহমুদ, আজহার আলী, বাবর আযমরা ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে করেছেন দারুণ পারফরম্যান্স। রাওয়ালপিন্ডির পেস-বাউন্স সহায়ক উইকেটে তাই ধুঁকতে হতে পারে বাংলাদেশের। তবে মুমিনুল হক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, পিন্ডিতে ব্যর্থহার বৃত্ত ভাঙতে চান তারা।

বাংলাদেশের সম্ভব্য একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন, রুবেল হোসেন।

পাকিস্তানের সম্ভব্য একাদশ: শান মাহমুদ, আবিদ আলী, আজহার আলী, বাবর আযম, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, আসাদ শফিক, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী