,

২১ মার্চ তিন আসনে উপনির্বাচন

news-image

নিউজ ডেস্ক : গাইবান্ধা-৩, বাগেরহাট-৪, ঢাকা-১০ আসনের উপনির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ১৯ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হবে ২৩ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৯ ফেব্রুয়ারি। খবর ইউএনবির

আওয়ামী লীগের এমপি মো. ইউনূছ আলী সরকার গত ২৭ ডিসেম্বর মারা গেলে গাইবান্ধা-৩ আসনটি শূন্য হয়।

অন্যদিকে গত ১০ জানুয়ারি আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ আসনটি শূন্য হয়।

পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে লড়ার জন্য ঢাকা-১০ আসনের এমপি শেখ ফজলে নূর তাপস গত ২৯ ডিসেম্বর পদত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য