,

আর কাউকে চীন থেকে আনা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : চীন থেকে আর কোনো বাংলাদেশিকে দেশে ফেরত আনা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, চীন থেকে আর কাউকে ফেরত আনা হবে না। তবে কেউ অসুস্থ হলে সে দেশেই চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি।

চীনে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরতে নিরুৎসাহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আত্মীয়স্বজন ও দেশের স্বার্থে উহানসহ চীনের করোনাভাইরাস আক্রান্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখনও করোনাভাইরাসে আক্রান্ত কাউকে শনাক্ত করা হয়নি। হাসপাতাল, চিকিৎসক, নার্স প্রস্তুত। করোনাভাইরাস দেখা দিলে তা ছড়িয়ে যাওয়া রোধে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

চীনা নাগরিকদের সম্পর্কে তিনি বলেন, চীনা নাগরিকদের বাংলাদেশে আসতে হলে ভিসা নেয়ার পাশাপাশি মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। এ ছাড়া অনঅ্যারাইভ্যাল ভিসা বন্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য।

এ সময় মাস্ক ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সুস্থ ব্যক্তির এ মুহূর্তে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই করোনাভাইরাসে এ পর্যন্ত ৫৬৪ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা