,

আখাউড়া স্হলবন্দরের চেকপোস্টে আনা হলো করোনাভাইরাস যন্ত্র

news-image

তৌহিদুর  রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : করোনাভাইরাস পরীক্ষা করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে মিনি থার্মাল স্ক্যানার আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চেকপোস্টের ইমিগ্রেশন ভবনের সামনে বসানো মেডিকেল ডেস্কে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের পরীক্ষা চলছে। এই স্ক্যানার দিয়ে এক মিটার দূর থেকেই যাত্রীর শরীরের তাপমাত্র মাপা যাবে। আগে শুধুমাত্র থার্মোমিটার ও স্টেথোস্কোপ দিয়ে কাজ করেছেন মেডিকেল ডেস্কের কর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, চীনে মহামারী আকার ধারণ করার পর করোনাভাইরাস ঠেকানোর উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ। দেশের সবকটি বিমান, নৌ ও স্থলবন্দরে বসানো হয় মেডিকেল ডেস্ক। গত ২৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টেও এই মেডিকেল ডেস্ক বসানো হয়। থার্মাল স্ক্যানার না থাকায় যথাযথভাবে করোনাভাইরাস পরীক্ষা করা যেত না। শুধুমাত্র থার্মোমিটার ও স্টেথোস্কোপ দিয়েই এতোদিন কাজ চালিয়েছেন মেডিকেল ডেস্কের কর্মীরা। মূলত কোনো যাত্রী সম্প্রতি চীন ভ্রমণ করেছেন কি-না এবং যদি করে থাকেন তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় মেডিকেল ডেস্কে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম জানান, সকাল থেকে মিনি থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষার কাজ চলছে। এই স্ক্যানার দিয়ে এক মিটার দূর থেকেই যাত্রীর শরীরের তাপমাত্রা মাপা যাবে। যদি কোনো যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি পাওয়া যায় তাহলে স্বাস্থ্যগত কিছু বিষয়ে প্রশ্ন করে তার রোগ নির্ণয় সহজ হবে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য