,

‘বাবা-মা ও শিক্ষকদের সম্মান করলে আলোকিত মানুষ হওয়া যায়’

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের খাকচাইল গ্রামের ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস, সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল হাই, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের ট্রেজারার ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস ফকির। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুন নূর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল শিক্ষক আব্দুল মান্নান রিপন। অনুষ্ঠান শেষে অতিথিরা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিজয়ী পুরুষ্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, ছাত্র-ছাত্রীদের প্রথম অভিভাবক হচ্ছে মা- বাবা। তাদেরকে খেয়াল রাখতে হবে ছেলে মেয়েদের প্রতি। নিয়মিত স্কুলে আসছে কি না এবং পড়াশোনা করছে কি না। ছেলে-মেয়েদেরকে আনন্দের সাথে পড়াবেন। তাহলে তারা আনন্দ পাবে। বাবা-মা শিক্ষকদের সম্মান করলে আলোকিত মানুষ হওয়া যায়।

শিক্ষার সাথে প্রকৃতির নিবির সম্পর্ক আছে। মানুষ প্রকৃতির কাছ থেকে অনেক শিক্ষা পেয়ে থাকে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাকে আগে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। তাহলে ছাত্র-ছাত্রীরা সত্য কথা বলতে শিখবে। স্কুলে ঠিকমত আসতে হবে। ফাঁকি দেয়া যাবে না। আপনাদের আলোর প্রতিফলনটা তাদের মাঝে ফেলতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য