,

রংপুরে মৎস অফিসে মৎসজীবি লীগের হামলা : কর্মকতাকে মারপিট ভাংচুর

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে উপজেলা মৎস অফিসে হামলা চালিয়ে ব্যবপক ভাংচুর ও মারপিট করেছে মৎসজীবি লীগ। এসময় তারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ ও অফিস সহকারী দেলওয়ার হোসেনকে মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে। তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানা গেছে, আজ বুধবার দুপুরে বড় হযরতপুর ইউপি যুবলীগ সভাপতি ও উপজেলা মৎস জীবিলীগ নেতা সুধীর চন্দ্র জীবনের নেতৃত্বে নেতাকর্মীরাা মৎস্য কমকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। এসময় তারা উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা খালেদ মোশারফের কাছে জাতীয় কৃষি প্রযুক্তি (এনএটিপি) প্রকল্পের ১৭ টি ইউনিয়নের ৩৪ টি মৎস জীবি গ্রুপের মাঝে বেড়া জাল বিতরণ করা নিয়ে বাকবিতন্ডতায় লিপ্ত হন। এক পর্যায়ে জীবনের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা খালেদ মোশারফফের ওপর হামলা চালিয়ে তার মাথাসহ বিভিন্ন স্থানে ব্যপক মারপিট করে। রক্তাক্ত অবস্থায় তাকে মাটিয়ে ফেলে দেওয়া হয়। তাঁকে রক্ষা করতে গেলে অফিস সহকারী দেলদার হোসেনও পিটিয়ে আহত করেন তারা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে দুস্কৃতিকারীরা চলে যায়। এক পর্যায়ে তারা তারা অফিসের চেয়ার টেবিল ও আসবাবপত্র করে তাদের হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয়রা মৎস্য কর্মকর্তা ও অফিস সহকারীকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় মৎস্য কর্মকর্তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিসক কায়েশী শারমিন কানন জানান, মাথায় ইনজুরি হয়েছে। সিটি স্ক্যান করতে দেয়া হয়েছে। এরপর বলা যাবে তার শরীরের প্রকৃত পরিস্থিতি।

উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মনজুরুল ইসলাম জানান, জীবন বাবু তার লোকজন নিয়ে আসে বেড়া জাল কেন তার মাধ্যমে দেয়া হলো না অভিযোগ করে স্যারের অফিসে অন্যায়ভাবে হামলা চালিয়ে স্যার এবং অফিস সহকারীকে মারপিট করেছে। ভাঙচুর করেছে। দিনে দুপুরে সরকারী অফিসে এসে এভাবে হামলা ভাংচুর ও মামলার ঘটনায় আমরা হতবাক।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়া বলেন, মৎস্যজীবিলীগ নেতা সুধীর বাবুর নেতৃত্বে হামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফের বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা