,

পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে আলোর দিকে উত্তরোনে শিক্ষকদের কাজ করতে হবে : সমাজকল্যান মন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্দে এমপি বলেছেন, জ্ঞান ভান্ডারে সমৃদ্ধ উন্নত আলোকিত মানুষ গড়তে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে অন্ধকার থেকে আলোর দিকে উত্তরোনের জন্য শিক্ষকদের কাজ করতে হবে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের জন্য প্রতিটি মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগকে শিক্ষকদের কাজে লাগিয়ে দেশের মানুষকে শিক্ষিত করতে হবে, জাতিকে শিক্ষিত করতে হবে। আগামী দিনের প্রজন্ম যেন মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠে সে লক্ষ্যে শিক্ষকদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

আজ বুধবার দুপুরে উন্মক্ত বিশ্ববিদ্যালয় রংপুর আঞ্চলিক কেন্দ্রে সমন্বয়কারী ও শিক্ষক-টিউটরদের সাথে মতবিনিময় ও প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোকসেদুর রহমান, আনিসুর রহমান আকন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রংপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ। মতবিনিময় ও কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষক অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য