,

পুলিশি ক্ষমতা দেখিয়ে কাউকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : রংপুরের এসপি

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, ইয়াবা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে সকল পুলিশ সদস্যদেরকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।

বুধবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মাসিক কল্যাণ সভার শুরুতে এবারের মুজিব বর্ষের প্রধান প্রতিপ্রাদ্য “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”এই প্রতিপাদ্যকে সামনে রেখেই জেলা পুলিশের সদস্যদের শুভেচ্ছা জানান।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফজলে এলাহী, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডি সার্কেল) আরমান হোসেন প্রমুখ। এসময় জেলা বিশেষ শাখার ডি আই ও -১ এ কে এম শরিফুল আলমসহ রংপুর জেলার আট থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য