,

পাকিস্তানে গেলেন টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে কদিন আগে। এবার টেস্ট পরীক্ষা বাংলাদেশ দলের। দ্বিতীয় ধাপের পাকিস্তান সফরে একটি টেস্ট খেলবে টাইগাররা। রাওয়ালপিন্ডিতে সেই টেস্টের জন্য মঙ্গলবার দেশ ছেড়েছেন মুমিনুল-তামিমরা।

এবার আর চার্টার্ড ফ্লাইটে সরাসরি নয়, কাতার এয়ারওয়েজে করে ভেঙে ভেঙে রাওয়ালপিন্ডি যাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। আজ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে দুই ধাপে দেশ ছেড়েছে বাংলাদেশের টেস্ট দল। সেখান থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছাবে তারা। ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি।

প্রথম ধাপে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজে চড়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

পরের ধাপে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিমানে উঠেছেন মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসনসহ দলের বাকি সদস্যরা।

কাতারে নেমে দুই অংশ একত্রিত হয়ে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিম বাসে করে রাওয়ালপিন্ডি পৌঁছাবে টাইগাররা।

রাওয়ালপিন্ডি ইসলামাবাদ থেকে বেশি দূরে। ৩০-৩৫ মিনিটের সড়কপথে সেখানে পৌঁছে যেতে পারবে বাংলাদেশ দল। আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যেই রাওয়ালপিন্ডিতে পা রাখবেন মুমিনুল-তামিমরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য