,

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, ১৫ কিশোর পেল সাইকেল

news-image

সিলেট প্রতিনিধি : টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৫ কিশোর পুরস্কৃত করা হয়েছে সিলেটের এক মসজিদ কমিটি।

এসব নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে বাইসাইকেল দিয়েছেন তারা।

এমন অভিনব কর্মসূচি পালন করেছে সিলেটে সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদ।

শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বিকেলে ওই কিশোরদের পুরস্কার হিসেবে বাইসাইকেল দেয়া হয়।

সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদ কমিটির সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয় যেখানে ওই এলাকার ৩৩ জন শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ১৫ কিশোর। মঙ্গলবার সেই ১৫ কিশোরকে অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও নিরাশ করেনি আয়োজকরা। সেই ১৮ শিশু-কিশোরদের একটি করে জায়নামাজ প্রদান করেছেন তারা।

এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, তুরস্কের দেখাদেখি এমন প্রতিযোগিতার বিষয়ে ভাবনা হয় শিবগঞ্জের সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার জামে মসজিদ কমিটির। কমিটি ও তালীমুদ্দীন একাডেমির উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এমন আয়োজন যেন দেশের সব মসজিদেই হয় সে আশা ব্যক্ত করেছেন তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য