,

জমি নিয়ে সংঘর্ষ : আনসার সদস্য নিহত

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছেন।জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। নিহত আনসার সদস্যের নাম আব্দুল মতিন (৩৬)।

মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

নিহত অবদুল মতিন রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি বগুড়া জেলায় আনসার ও ভিডিপি সদস্য হিসেবে কর্মরত ছিলেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিশ্চিন্তপুর গ্রামের মতিন সরকার ও উসমান আলী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সকাল ৯টার সময় উসমান আলীর লোকজন মতিনের বাড়ির সামনে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংষর্ষ শুরু হয়। সংঘর্ষে বর্শায় বিদ্ধ হয়ে মতিনসহ অন্তত ১৬ জন আহত হন। গুরুতর আহত মতিনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনসার সদস্য নিহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি