,

পুলিশের ওপর হামলা : নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি জানান, সোমবার রাতে খিলগাঁও এলাকা থেকে এই কাউন্সিলরের সঙ্গে তার ছেলে, ভাতিজাসহ আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও পল্লীমা ক্লাবের সামনে পুলিশের বিশেষ শাখার এসআই আব্দুল মজিদের সঙ্গে কাউন্সিলর ও তার লোকজনের গণ্ডগোল হয়। পরে ওই পুলিশ কর্মকর্তা কর্তব্য কাজে বাধা ও হামলার অভিযোগে শাখাওয়াত হোসেনসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে খিলগাঁও থানায় মামলা করেন। সোমবার রাতে রামপুরা এলাকা থেকে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। তবে কোনো রিমান্ড চাওয়া হয়নি।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে রেডিও প্রতীক নিয়ে ভোট করে উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থক শাখাওয়াত হোসেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য