সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে খেলার ব্যাপারে আশাবাদী মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা অজুহাতে পাকিস্তান সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি তিনি।

চোট কাটিয়ে বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ফিরছেন মুশফিক। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলার ব্যাপারে আশাবাদী তিনি। তবে তাকে স্কোয়াডে রাখা না রাখার বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

বঙ্গবন্ধু বিপিএলে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট থেকে এখনও পুরোদমে সেরে উঠেননি মুশফিক। চোট নিয়েই রোববার থেকে অনুশীলন শুরু করেছেন তিনি। মঙ্গলবার অথবা বুধবার ফিটনেস পরীক্ষা দেবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

জিম্বাবুয়ে সিরিজে মাঠে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন মুশি। সোমবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি সব ঠিক থাকে, তা হলে মঙ্গলবার অথবা বুধবার ফিটনেস পরীক্ষা দেব। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলব। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কোনো কারণ আমি দেখছি না।

বাংলাদেশের সিনিয়র এ ক্রিকেটার যোগ করেন, নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। দলে সুযোগ পাওয়া না পাওয়া আমার হাতে নেই। তবে আমার চেষ্টা থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার। শুধু টেস্ট না তিন ফরম্যাটই খেলতে চাই। সুযোগ পেলে সেরাটা দিয়েই খেলব। এখানে না খেলার কোনো কারণ দেখি না।

চলতি সপ্তাহে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এর পর ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবেন তারা। এর পর আবার এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে যাবেন টাইগাররা। টানা তিন টেস্টের জন্য স্কোয়াডে পরিবর্তন আনার ব্যাপারে আগ্রহী নন কোচ ডমিঙ্গো।

তিনি জানিয়েছেন, ব্যাটিং লাইনআপ ঠিক রাখা হবে। মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টের জন্য তাই মুশফিক থাকছেন কিনা, সেটি পরিষ্কার করেননি ডমিঙ্গো।

প্রোটিয়া এ কোচ বলেন, আমাদের মনে রাখতে হবে, মুশফিক সবশেষ ম্যাচে রান পেয়েছে। আবার একই সঙ্গে আমাদের এটিও বিবেচনা করতে হবে, একটি ব্যাটিং লাইনআপ ঠিক করতে হবে।

তিনি বলেন, এক ম্যাচ কিংবা তৃতীয় টেস্টের জন্য অদলবদলের পক্ষপাতী নই আমি। আমি ছেলেদের টানা খেলার সুযোগ দিতে চাই। আবার এটিও বিবেচনায় রাখতে হবে, ভারতে মুশফিক ছিল আমাদের সেরা খেলোয়াড়।

চলতি মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। স্বাগতিকদের বিপক্ষে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলবেন সফরকারীরা। ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট দিয়ে সফর শুরু করবেন রোডেশিয়ানরা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী