,

গণতন্ত্রের জন্য অশনি সংকেত ভোটে জনগণের অনীহা : কাদের

news-image

নিউজ ডেস্ক : ভোটের রাজনীতিতে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এত জনসমর্থন সেখানে আরও বেশি ভোট আশা করেছিলাম। এজন্য প্রধানমন্ত্রী দেশে ফিরলে দলের ওয়ার্কিং কমিটির সভা ডাকা হবে। সেখানে সাংগঠনিক বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে।

তবে পরীক্ষা, তিনদিনের ছুটি ও আমাদের সাংগঠনিক দুর্বলতা ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য কিছুটা দায়ী।

সামগ্রিকভাবে মোটামুটি ভালো নির্বাচন হয়েছে বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য