,

ডোমিঙ্গো বললেন, পারব না ভাবলে পাকিস্তান না যাওয়াই ভালো

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, জানি আমরা টেস্টে ভালো খেলছি না। তাই বলে জিততে পারব না ভেবে যদি আপনি পাকিস্তান যান, তাহলে আপনার না যাওয়াই ভালো।

পাকিস্তান সফরে যাওয়ার ঠিক আগের দিন সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় দলের প্রধান কোচ।

রাসেল ডোমিঙ্গো বলেন, আমরা সবশেষ ভারত সফরে গিয়ে যেভাবে খেলেছি, পাকিস্তানে গিয়ে তার চেয়ে যদি ভালো খেলতে পারি এবং উন্নতি করি, তাহলে আমরা পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে পারব।

তিনি আরও বলেন, পাকিস্তান একটি মানসম্পন্ন দল। ওদের বিপক্ষে আমাদের সেরাটাই খেলতে হবে। আমরা জানি, ওদেরও খারাপ দিন যেতে পারে। ওদের খারাপ দিনে আমাদের সুযোগ কাজে লাগাতে হবে।

পাকিস্তানের উইকেট প্রসঙ্গে বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, বাংলাদেশের উইকেটে তেমন গতি ও বাউন্স নেই। তবে আমি নিশ্চিত, পাকিস্তানের রাওয়ালপিন্ডির উইকেট বাউন্সি হবে। গতিও পাওয়া যাবে। ছেলেদের জন্য এটা চ্যালেঞ্জ।

প্রসঙ্গত, আগামী শুক্রবার থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম খেলা। এর আগামী মাসে সফরে গিয়ে একটি ওয়ানডে আর একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গত মাসে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য