,

পোষা বিড়াল-কুকুর ছুড়ে ফেলার হিড়িক

news-image

নিউজ ডেস্ক : চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।

প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির হুবেইপ্রদেশে কেবল রোববারই মারা গেছে ৫৬ জন।

প্রাণী থেকে এই ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে এমন গুজব পড়েছে দেশটিতে।

যে কারণে বিড়াল, কুকুর, কাকাতুয়ার মতো পোষা প্রাণীদের মেরে ফেলার হিড়িক চলছে সেখানে।

অনেকেই সব মায়া ত্যাগ করে নিজের পোষা বিড়াল ও কুকুরকে বহুতল ভবন থেকে রাস্তায় ছুড়ে ফেলছেন।

চীনের বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় বিড়াল ও কুকুর মরে পড়ে আছে এমন ছবি প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সানে রাস্তায় পড়ে থাকা মৃত পোষা প্রাণীর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাস্তায় মরে পড়ে থাকা একটি পোষা কুকুরের ছবি করোনাভাইরাসের আঁতুড়ঘর উহানের পার্শ্ববর্তী শহর তিয়ানজিনের। সেখানকার একটি আবাসিক এলাকার বাসিন্দা তাদের পোষ্যদের উঁচু ভবন থেকে ছুড়ে ফেলে দিচ্ছেন।

আরও একটি ছবিতে দেখা গেছে, শহরের কোনো এক রাস্তায় একসঙ্গে পাঁচটি পোষা বিড়াল রক্তাক্ত অবস্থায় মরে পড়ে রয়েছে। ডেইলি মেইল জানায়, এ ঘটনাটি করোনাভাইরাসে বিপর্যস্ত চীনের আরেক বড় শহর সাংহাইয়ের।

ভাইরাস আতঙ্কে পোষা প্রাণীদের মেরে ফেলার বিষয়ে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, পোষা প্রাণীদের থেকে মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হচ্ছে এমন খবরের সত্যতা নেই। বিষয়টি নিশ্চিত করতে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি নোট প্রচার করেছে।

সেই নোটে তারা উল্লেখ করেছে, ‘কুকুর ও বিড়ালের মতো অন্যান্য পোষা প্রাণী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এমন কোনো প্রমাণ এখনও মেলেনি। তাই গুজবে কান না দিয়ে এসব পোষ্যকে না মারার আহ্বান জানাই।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা