,

জমি বিক্রি না করায় সন্তানরা আগুনের ছ্যাকা দিল বাবাকে!

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জমি বিক্রি করে টাকা না দেয়ায় এক কৃষি শ্রমিককে অমানবিক নির্যাতন করেছে তার স্ত্রী ও সন্তানরা। আগুনে তার শরীরের বিভিন্ন স্থান ঝলছে দেয়া হয়েছে। এছাড়া লাঠির আঘাতে তার শরীরে রক্ত জমাট বেঁধে গেছে।

আহত ওই ব্যক্তির নাম আফজাল হোসেন (৪৫)। বর্তমানে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, স্ত্রী-সন্তানরা জমি বিক্রি করে টাকা দেয়ার চাপ দিতে থাকে আফজালকে। কিন্তু তিনি রাজি না হওয়ায় শ্যালক আরমান আলীর নির্দেশ তার ছেলে আবু বক্কর, স্ত্রী আনোয়ারা, ছেলে আলমগীর ও মেয়ে আল্পনা বেশ কিছু দিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

গত ৩১ তারিখ লাঠি দিয়ে আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলেন। গতকাল রোববার বিকালে বাজারে ওষুধ কিনতে গেলে একজন প্রতিবেশী তার শরীরের দাগগুলো দেখে সবাইকে জানায়। পরে তারা তাকে হাসপাতালে ভর্তি করে।

আফজাল বলেন, আমি আর পরিবারে ফিরে যেতে চাই না। নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে আফজালের ছেলে আলমগীর পলাতক রয়েছে। অভিযুক্ত আফজালের শ্যালক আরমান, স্ত্রী আনোয়ারা ও মেয়ে আল্পনা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

এ ব্যাপারে হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মনজুর মোর্শেদ জানান, আফজালের বুকে ও পিঠের বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের কারণে রক্ত জমাট হয়ে গেছে। তার চিকিৎসা চলছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য