,

৮ লাখ মানুষ পরকীয়ায় জড়িত!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর তাতেই উঠে এসেছে এক আশ্চর্যজনক তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রায় আট লাখ মানুষ পরকীয়া সম্পর্কে জড়িত আছেন। আর এই তালিকায় শীর্ষে রয়েছে বেঙ্গালুরু, মুম্বাই এবং কলকাতা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট থেকে পরকীয়াকে বৈধ ঘোষণার পর থেকেই যেন সবুজ সংকেত পেয়েছেন কিছু মানুষ।

পরকীয়া নিয়ে প্রকাশিত ওই সমীক্ষায় দেখা গেছে, ডেটিং অ্যাপের মাধ্যমে পরকীয়ায় মেতে ওঠার ক্ষেত্রে মেয়েদের তুলনায় পুরুষরাই বেশি এগিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে হারে প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোনের সংখ্যা বেড়ে গেছে তাতে নিত্য নতুন ডেটিং অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। শারীরিক চাহিদা মেটানোর তাগিদে নারী-পুরুষ নির্বিশেষে এই সব অ্যাপের দিকে ঝুঁকছে।

সমীক্ষায় বলা হয়েছে, ভারতে পরকীয়ার সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে বেঙ্গালুরুর পুরুষরা। এর পরের স্থানে রয়েছে যথাক্রমে মুম্বাই, কলকাতা ও দিল্লির পুরুষরা।

নারীদের দিক দিয়ে এ তালিকায় এগিয়ে আছে বেঙ্গালুরু, তারপর যথাক্রমে মুম্বাই ও দিল্লি।

ওই গবেষণায় পরকীয়ার কারণ হিসেবে সম্পর্কে থেকেও একাকীত্বে ভোগা কিংবা বৈবাহিক জীবনের একঘেয়েমিকে দায়ী করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য