,

ভোট নিয়ে তাবিথ-ইশরাক প্রতিক্রিয়া জানাবেন বুধবার

news-image

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন।

বুধবার নির্বাচনপরবর্তী প্রতিক্রিয়া জানাতে যৌথ সংবাদ সম্মেলন ডেকেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবিথ আউয়ালের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান। তিনি জানান, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের নির্বাচনপরবর্তী যৌথ সংবাদ সম্মেলন ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায়। গুলশানের ইমানুয়েল ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হয়। ঢাকা উত্তরে তাবিথ আউয়াল হেরে গেছেন আওয়ামী লীগের আতিকুলের কাছে। আর দক্ষিণে ব্যারিস্টার ফজলে নূর তাপসের কাছে হেরে গেছেন বিএনপির ইশরাক। পরাজিত দুই মেয়রপ্রার্থীই ফল বর্জন করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য