,

দিশা পাটানি মজেছেন এই ক্রিকেটারে

news-image

বিনোদন ডেস্ক : সামনে মুক্তি পাবে ‘মালাং’, ইতিমধ্যে খোলামেলা অবতারে সেই ছবির টিজারে নজর কেড়েছেন দিশা পাটানি। এবার উঠে এলো তার অন্য খবর।

এক সাক্ষাৎকারে সরাসরি জানালেন, ভারতীয় এক পেসারের প্রতি মুগ্ধতা। দিশার মতে, জাতীয় ক্রিকেট দলে যদি কারো ম্যাচ জেতানোর ক্ষমতা থেকে থাকে, তাহলে তিনিই সেই ব্যক্তি।

ভারতের সঙ্গে কিউয়িদের সাম্প্রতিক টি২০ সিরিজে এই পেসারের পারফরম্যান্স দেখে এতটাই মুগ্ধ যে, রবিবার ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে আরও একবার সেই বোলারের মারকাটারি জাদু দেখতে মুখিয়ে রয়েছেন দিশা।

আনন্দবাজার পত্রিকা জানায়, বেশ কিছুদিন চোটের জন্য বিরতি নিয়েছিলেন এই পেসার। আবারও ফিরেছেন স্বমহিমায়। আর এসেই বিপক্ষ ব্যাটসম্যানের ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছেন রাতারাতি।

তিনি আর কেউ নন। ভারতের ড্রেসিংরুমের চোখের মণি যশপ্রীত বুমরা। বুমরার স্পেলের জাদুতেই আপাতত মুগ্ধ দিশা। সম্প্রতি এক স্পোর্টস চ্যানেলে নিজেদের পরবর্তী ছবির প্রচারে এসে এমনটাই জানিয়েছেন একদা টাইগার শ্রফের গার্লফ্রেণ্ড দিশা পাটানি।

বর্তমানে সালমান খানের বিপরীতে ‘রাধে’ শিরোনামের ছবিতে অভিনয় করছেন দিশা। মুক্তি পাবে ঈদুল ফিতরে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য