,

ট্রেনের কেবিনে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় অধ্যক্ষ আটক

news-image

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরে ট্রেনের কেবিনে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আবদুস সালাম চৌধুরী (৫০) নামের এক কলেজ অধ্যক্ষকে আটক করেছে রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ। গতকাল রোববার দুপুরে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আটক আবদুস সালাম চৌধুরী ইসলামপুর জে জে কে এম গালর্স হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। আপত্তিকর অবস্থায় তাকে আটক করে দেওয়ানগঞ্জ জিআরপি ফাঁড়ির পুলিশ।

পুলিশ জানায়, আজ ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটি কেবিনে এক ছাত্রীকে (২৭) নিয়ে ভ্রমণ করছিলেন অধ্যক্ষ আবদুস সালাম চৌধুরী। ট্রেনটি মেলান্দহ স্টেশন অতিক্রম করার পর বিষয়টি নিয়ে অন্য যাত্রীদের সন্দেহ হয়। কেবিনের বাইরে থেকে ডাকাডাকির পরও দরজা না খোলায় ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশকে বিষয়টি জানায় যাত্রীরা। পরে পুলিশ ওই কেবিনে গিয়ে আবদুস সালাম চৌধুরীকে ওই ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে আটক দুজনকে আন্তঃনগর তিস্তা ট্রেনে করেই জামালপুর জিআরপি থানায় নিয়ে আসা হয়। আটক ছাত্রীর বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার পৌরসভা এলাকায়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ট্রেনে অনৈতিককাজে লিপ্ত থেকে জনগণের মাঝে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য