,

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের দেয়াল চাপা পড়ে বাবার মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছেলের এসএসসি পরীক্ষার আসন বিন্যাস দেখতে গিয়ে লাশ হয়েছেন বাবা খোরশেদ আলম (৬৮)। রোববার বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম (৬৮) উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামের বাসিন্দা। তার ছেলে আমিরুল ইসলাম চলতি সলিমগঞ্জ এ. আর. এম উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিচ্ছে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণোজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ছেলের পরীক্ষার আসন বিন্যাস দেখতে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসেন খোরশেদ। এসময় স্কুল গেটের তোরণের উপরিভাগ ভেঙে তার মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য