সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ বিএনপিকে বর্জন করেছে : নানক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধায় হরতাল দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার পরও বিএনপি ফলাফল প্রত্যাখ্যান করে হরতাল ডেকেছে।

কিন্তু তাদের হরতাল বাংলার জনগণ বর্জন করেছে। এতে প্রমাণ হয় বিএনপির যে ভুলের রাজনীতি করে জনগণ সেই রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তাদের (বিএনপি) এই ভুলের রাজনীতির কারণে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে আসার প্রবণতা কমিয়েছে।

রোববার (২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিস্থ দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একপ্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকায় বিএনপি কোনো সহিংস ঘটাতে পারেনি। হরতালে বিএনপি যদি সহিংসতার পথে পা বাড়ায় তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, কোথাও কোন জাল ভোট দেওয়া কিংবা কেন্দ্র দখল ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। ১১ নং ওয়ার্ড থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছোট ভাই কাউন্সিলর নির্বাচিত হয়েছে।

এমনকি তাবিথ আউয়াল অনেক কেন্দ্রে আমাদের প্রার্থী আতিকুলের চেয়ে বেশি ভোট পেয়েছে। তারপরও বিএনপি বিরোধিতা করে মিথ্যা অভিযোগে ফলাফল বর্জন করেছে। তাদের আচরণ দেখে মনে হচ্ছে জয়ের জন্য নয়, বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং নির্বাচন সম্পর্কে জনগণের মধ্যে ভীতি সঞ্চারের জন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে।

সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী, পুলিশ, বিজিবি র‌্যাব, পর্যবেক্ষকসহ নির্বাচন আয়োজন ও পরিচালনায় জড়িত সকলকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে ভোটার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থী এবং সংবাদ সংগ্রহে কর্তব্যরত সাংবাদিকদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজয় মিছিল বা উৎসব না করতে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা জানিয়ে জনগণের সেবায় প্রার্থী ও নেতাকর্মীদের আত্মনিয়োগ করার আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক।

এসময় উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠিনক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পাদক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী