,

দুবাইয়ে হতে পারে এশিয়া কাপ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পাকিস্তান সফরের সময় একটা খবর বেশ সাড়া ফেলে। পাকিস্তানের নামে বরাদ্দ থাকা এশিয়া কাপ বাংলাদেশে হবে। সেজন্য বাংলাদেশ তিন দফায় পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাহি কর্মকতা ওয়াসিম খান সেই দাবি প্রত্যাখ্যান করেন। এবার গালফ নিউজ বলছে, সেপ্টেম্বরের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা প্রবল।

পাকিস্তানে আস্তে আস্তে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। শ্রীলংকার পরে বাংলাদেশ পাকিস্তানে এক দফা খেলে এসেছে। পাকিস্তানে টি-২০ খেলার কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা। ২০২০ সালের সেপ্টেম্বরে তাই ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী পাকিস্তান। কিন্তু নিরাপত্তার সঙ্গে রাজনৈতিক সংকট যুক্ত হওয়ায় ভারতের পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

পাকিস্তানের নামে বরাদ্দ থাকা এশিয়া কাপ তাই চলে যেতে পারে দুবাইয়ে। এর আগে সর্বশেষ এশিয়া কাপের আসর হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু দুই দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত তাদের দেশে পাকিস্তানকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত তাই নিরপেক্ষ ভেন্যুতে চলে যায় টুর্নামেন্ট। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এবারও সংক্ষিপ্ত নোটিশে হলেও এশিয়া কাপ আয়োজনে রাজী আছে সংযুক্ত আরব আমিরাত।

গালফ নিউজকে একটি সূত্র জানায়, ‘দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম সেক্ষেত্রে হবে মূল ভেন্যু। তবে শারজা ক্রিকেট স্টেডিয়াম এবং আবুধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামেও কিছু ম্যাচ হতে পারে।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল পাকিস্তানকে অনুরোধ করবে টুর্নামেন্টটি আরব আমিরাতে আয়োজন করার।

সর্বশেষ আসরের এশিয়া কাপে বাংলাদেশ এবং ভারত ফাইনাল খেলে। ভারত চ্যাম্পিয়ন হয়। এর আগে বাংলাদেশও পরপর দু’বার এশিয়া কাপ আয়োজন করেছে। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হওয়া নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘এশিয়া কাপ আরব আমিরাতে আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে। এ নিয়ে দ্রুতই একটা সিদ্ধান্ত আসবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য