,

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পাগলা মহিষের আক্রমণে বৃদ্ধা নিহত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পাগলা মহিষের আক্রমণে সাফিয়া বেগম (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাফিয়া ওই গ্রামের মুকতুল হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানায়, সকালে ভারতের সীমানা অতিক্রম করে একটি পাগলা মহিষ বাংলাদেশে প্রবেশ করে গৌরাঙ্গলা গ্রামে ঢুকে পড়ে। এ সময় মহিষটির আক্রমণে ৮ জন আহত হয়। গুরুতর আহত সাফিয়াকে তার পরিবারের লোকজন কুমিল্লা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, পাগলা মহিষের আক্রমণে একজন নিহত হয়েছে শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য