,

পোস্টার-ব্যানার অপসারণ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনের ভোট শেষে পোস্টার-ব্যানার অপসারণ শুরু করা হয়েছে। আজ রোববার সকাল থেকে পোস্টার-ব্যানার অপসারণ শুরু করে সিটি করপোরেশন কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, উত্তর সিটির কারওয়ান বাজার থেকে ফার্মগেটে রাস্তার দু-পাশে সাঁটানো মেয়র, কাউন্সিলর প্রার্থীদের পোস্টার-ব্যানার অপসারণ করছে করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।

এদিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে উড়োজাহাজ মসজিদের সামনে, বাসাবো, খিলাগাঁও এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র ও ওয়ার্ড কমিশনারদের পোস্টার ও ব্যানার অপসারণ করতে দেখা গেছে।

পরিচ্ছন্নকর্মীরা জানান, প্রথম দফায় তারা প্রধান প্রধান সড়কে লাগানো পোস্টার ও ব্যানার অপসারণ করবে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গোটা শহর পোস্টার ও ব্যানারমুক্ত হবে।

গতকাল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য