,

বিপুল ভোটে এগিয়ে আতিক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ভোটের ফল ঘোষণা করা হচ্ছে। এরইমধ্য মোট ১৩১৮টি কেন্দ্রের মাঝে ১২০৫টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলে আওয়ামী লীগের আতিকুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন চার লাখ ১৫ হাজার ৮০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই লাখ ৪২ হাজার ৮৪১ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৫৮ ভোট।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহমেদ সাজেদুল হক কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮১৭ ভোট। ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫২৯ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির শাহীন খান বাঘ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯১৯ ভোট।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে ঢাকার দুই সিটিতে। এবারই প্রথম সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়।

ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন; এর মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ রয়েছে। ঢাকা উত্তর সিটিতে ৬৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে এসব কেন্দ্র অবস্থিত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য