রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আগামীকাল হরতাল ডেকেছে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশনে দুই সিটির নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে নয়া পল্টনে বিএনপি কার্যালয় এলাকায় আওয়ামী লীগের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর হরতালের ডাক দেয় বিএনপি।