,

কোয়েল মল্লিক মা হচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক প্রথমবার মা হতে চলেছেন। আজ শনিবার কোয়েলের সপ্তম বিবাহবার্ষিকী। আর এমন দিনেই নতুন খবর জানালেন এই নায়িকা।

স্বামী নিশপাল সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে এমন সুসংবাদটি কোয়েল নিজেই জানিয়েছেন। কোয়েল লিখেন, ‘দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে! নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতর। উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে। আশীর্বাদ চাই।’

এরপর তাদের দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সবার ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন কোয়েল।

উল্লেখ্য, সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিশপাল সিংয়ের সাথে ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোয়েল। এরপর থেকে বেশ সুখে শান্তিতেই সংসার করছেন তিনি। বিয়ের পরেও বহু সিনেমাতে অভিনয় করেছেন কোয়েল। এখনও নিয়মিত কাজ করতে দেখা যায় তাকে। তবে এখন অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য