,

তিন নায়িকাকে উড়াল তিন নায়কের

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নগরীজুড়ে বইছে ভোটের হাওয়া। সড়কপথে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় হেলিকপ্টারে করে তিন নায়িকাকে নিয়ে উড়াল দিয়েছেন তিন নায়ক।

আজ শনিবার সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ হেলিকপ্টারে করে ভোলার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন চিত্রনায়ক রিয়াজ, মৌসুমী, শাকিব খান, পপি, সাইমন সাদিক ও তমা মির্জা।

আজ সন্ধ্যায় বরিশালের ভোলার চরফ্যাশন সরকারি কলেজে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতেই তাদের এই সফর। অনুষ্ঠানে পপির সঙ্গে নাচবেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এজন্য গত ৩০ ও ৩১ জানুয়ারি রাতে নিকেতনে নাচের অনুশীলনও করেছেন শাকিব-পপি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নতুন করে আলোচনায়ও আসেন এই জুটি।

জানা গেছে, অনুষ্ঠানের মঞ্চে নিজেদের অভিনীত সিনেমার গানের সঙ্গে নাচ করবেন শাকিব-পপি। তাদের সঙ্গে আরও মঞ্চ মাতাবেন জনপ্রিয় দুই তারকা সাইমন ও তমা মির্জা। আর একক নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা মৌসুমী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ। অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য