,

সৌদি আরবে বাংলাদেশির আত্মহত্যা

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় গলায় ফাঁস দিয়ে রুহুল আমিন (৩৭) নামে এক বাংলাদেশি আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার দুপুরে জেদ্দার হাই আল চবিল এলাকায় নিজ বাসার বারান্দায় ছাদের খুঁটির সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহতের চাচাতো ভাই বেলাল হোসেন জানান, রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল আউয়াল। তিনি গত তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবের আলবাহায় পাড়ি জমান। সম্প্রতি তিনি দেশ থেকে ছুটি কাটিয়ে সৌদিতে ফিরে কাজে যোগদান করেন।

তিনি জানান, রুহুল আমিন দুই মাসের কাজের বেতন পাননি। রুহুল আমিনের নিয়োগকর্তা তার আকামাও (কাজের অনুমোদনপত্র) নবায়ন করেনি।

বেলাল হোসেন আরও বলেন, ‘রুহুল আমিন চাকরির খোঁজে আল বাহা থেকে এক সপ্তাহ আগে জেদ্দায় আসেন। জেদ্দায় এসে কয়েক দিন আমাদের বেশ আনন্দে সঙ্গে কাজও করেন। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।’

নিহতের মরদেহ বর্তমানে জেদ্দা পুলিশের অধীনে সৌদি সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য