সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট দিয়েই ‘গাঙচিল’র শুটিংয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টা পর্যন্ত। এবার প্রথম ঢাকার দুই সিটিতে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হয়েছে। তাই নির্বাচন ঘিরে সবার আগ্রহ অন্যরকম।

সিটি নির্বাচনের কারণে পেছানো হয়েছিল নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ছবির শুটিং। আর সকাল সকাল ভোট দিয়েই শুটিংয়ে অংশ নিতে নোয়াখালীর উদ্দেশে রওনা হয়েছেন ছবির কলাকুশলিরা।

দৈনিক আমাদের সময় অনলাইনকে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘ভোট দিয়েই আমরা নোয়াখালীতে এসেছি। ভোটের জন্য আমার শুটিং পিছিয়েছি। নোয়াখালীর কোম্পানীগঞ্জে আমরা টানা ৭ দিন শুটিং করব।’

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন তার ফেসবুকে ভোট দেওয়ার পর আঙ্গুলের চিহ্ন নিয়ে একটি ছবি প্রকাশ করেন। সেখানে আরও ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূণির্মা।

এদিকে, আজ থেকে নোয়াখালীতে শুরু হয়েছে ‘গাঙচিল’ ছবির শেষ অংশের শুটিং। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস আর পূর্ণিমাকে দেখা যাবে এনজিও কর্মীর চরিত্রে। বিশেষ চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তাকে। এতে আরও অভিনয় করছেন, তারিক আনাম খান, আহসানুল হক মিনুসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে ইচ্ছেমত ও নুজহাত ফিল্মস।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা