,

তামিমের দাপুটে সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএল’র নতুন মৌসুমে নিজের প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। তার অসাধারণ ব্যাটিংয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে লিড নিতে যাচ্ছে পূর্বাঞ্চল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের শুরু থেকেই দেখে শুনে ব্যাট চালান ওপেনিং ব্যাটসম্যান তামিম। ৭৬ বলে পূর্ণ করেন অর্ধশতক। পরের পঞ্চাশ পূর্ণ করেছেন আরও দ্রুত গতিতে, ৫০ বলে।

১২৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। এতে চারের মার চৌদ্দটি!

দ্বিতীয় উইকেট জুটিতে তামিমকে ভালো সঙ্গ দিচ্ছেন পূর্বাঞ্চলের অধিনায়ক মমিনুল হক। অর্ধশতকের দেখা পেয়েছেন তিন নম্বরে নামা এই ব্যাটসম্যান। এই জুটির রান দেড়শো ছাড়িয়েছে।

অপর ওপেনার পিনাক ঘোষ উইকেট ছাড়া হয়েছেন ২৬ রান করে।

শুক্রবার টুর্নামেন্ট শুরুর দিন প্রথমে ব্যাটিং করে ২১৩ রানে অলআউট হয় টসে হারা মধ্যাঞ্চল। পাঁচটি উইকেট নেন পূর্বাঞ্চলের স্পিনার তাইজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য