,

সিইসির ফিঙ্গারপ্রিন্ট মিলল না, দিলেন বিকল্প ভোট

news-image

নিউজ ডেস্ক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মেলেনি তার ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ)।

এমন পরিস্থিতিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখিয়ে নিজের ভোট দেন সিইসি।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন কে এম নূরুল হুদা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার তিনি।

এদিকে ফিঙ্গার প্রিন্ট না মেলায় অনেক কেন্দ্রে ভোটাররা ভোট দিতে না পারার অভিযোগ আসে নির্বাচন কমিশনের কাছে।

এ বিষয়ে সিইসি বলেন, ‘ভোট দিতে পারার তিন-চারটা উপায় আছে। আগের ভোটার কার্ড বা স্মার্ট কার্ড যে কোনো একটা দিয়েই তিনি ভোট দিতে পারবেন।’

ভোটার উপস্থিতি এখন পর্যন্ত (বেলা ১১টা) ভালো না জানিয়ে সিইসি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা আসবে।

প্রার্থী এবং সমর্থকদের শান্ত থেকে ভোটের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নূরুল হুদা বলেন, ‘বের করে দিচ্ছে বললেই বের হবে কেন? তাকে সেখানে টিকে থাকতে হবে। কেউ বললেই বের হয়ে যাবে বিষয়টা এমন না, তার সামর্থ্য থাকতে হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য