,

ভোট দিতে বাধা, আ . লীগ কাউন্সিলর প্রার্থীর অফিস ভাঙচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোট প্রদানে বাধা দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শহিদুল্লাহ মিনুর নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে স্থানীয়রা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে বেশ কয়েকজন ভোটার ভোট দিতে গেলে তাদের ভোটকেন্দ্র থেকে বের দেয় মিনুর সমর্থকরা। তাই ক্ষুব্ধ হয়ে তার নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়।

এ অভিযোগের বিষয়ে শহিদুল্লাহ মিনু বলেন, ‘হামলাকারীরা বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনের পরিবেশ নষ্ট করতে তারা এ ঘটনা ঘটিয়েছে।’

এ ঘটনাকে কেন্দ্র করে ফরিবাদ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি খুবই কম।

এবার ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। যদিও ইভিএমে ভোটগ্রহণ নিয়ে বিএনপির আপত্তি ছিল।

কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য