,

ভোটার উপস্থিতি কম হওয়ায় ড. কামালের অসন্তুষ্টি

news-image

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হওয়ায় পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ড. কামাল বলেন, উপস্থিতি দেখে তিনি মোটেই সন্তুষ্ট না। সকাল সাড়ে ১০টার মধ্যে একশ’র মতো ভোট পড়েছে। যেখানে এই কেন্দ্রে মোট ভোটার প্রায় ২ হাজার ৬শ’র মতো।

ড. কামাল অভিযোগ করেন, মানুষ আস্থা পাচ্ছে না। অথবা কোনো কারণে সেভাবে ভোট পড়ছে না।

ইভিএম পদ্ধতির বিষয়ে তিনি বলেন, ‘আমি নিজেই দেখলাম ইভিএম পদ্ধতি খুবই জটিল। ভোট দিতে অনেক সময় লাগছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য