,

ভোট দিতে ৪০ মিনিট দেরি, তাবিথের মা যা বললেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল ৪০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ভোট দিতে পেরেছেন। ইভিএম মেশিনে সমস্যার কারণে আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ভোট দেন তিনি।

জানা গেছে, শনিবার সকালে গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ৩ নম্বর মহিলা বুথে ভোট দিতে যান নাসরিন আউয়াল। কিন্তু ইভিএম মেশিনে সমস্যার কারণে তিনি ভোট দিতে পারছিলেন না। প্রায় ৪০ মিনিট পর মেশিন পরিবর্তন করা হলে পরে ভোট দেন তাবিথের মা। এ সময় বাইরে দাঁড়িয়ে ছিলেন তাবিথ আউয়ালের বাবা আব্দুল আউয়াল মিন্টু।

ভোট দিয়ে বের হয়ে নাসরিন আউয়াল বলেন, ‘আমি সকাল ৮টায় ভোট দিতে এসেছি। মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের মহিলা কেন্দ্রের ৩ নম্বর বুথে ভোট দিতে যাই। কিন্তু তিনবার চেষ্টা করেও পোলিং কর্মকর্তারা আমার ভোট নিতে পারেননি। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পর মেশিন পরিবর্তন করা হয়। চতুর্থ বারের চেষ্টায় আমি ভোট দিতে পেরেছি।’

‘আমি বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মা। আমার ভোট দিতেই এই অবস্থা। তাহলে অন্য ভোটারদের কি অবস্থা হবে জানি না’ যোগ করেন নাসরিন আউয়াল।

এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘আমার মা ভোট দিতে গেলে মেশিন ব্রেকডাউন হওয়ায় তিনি সাড়ে ৮টা পর্যন্ত ভোট দিতে পারেননি।’

তাবিথ আউয়ালের মায়ের ভোট দিতে দেরি হওয়ার বিষয়ে মহিলা বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ফারজানা শারমিন বলেন, মেশিনের কানেকশন ঠিক না থাকায় নাসরিন আউয়ালের ভোট দিতে কিছুটা সমস্যা হয়েছিল। পরে তিনি ভোট দিয়েছেন।

আজ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারই প্রথমবারের মতো দুই সিটির ভোটগ্রহণ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য