শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর-দক্ষিণে বিজয়ী হবে আ.লীগের প্রার্থী, আশা প্রধানমন্ত্রীর

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হবে। এ আশাবাদ আমি করছি। ইভিএমের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করে শেখ হাসিনা বলেন, অত্যন্ত সফলভাবে আমি ইভিএমে ভোট দিয়েছি। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সারাদেশে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করবে। যাতে মানুষের ভোটাধিকার কেউ কেড়ে নিতে না পারে।শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা সিটি কলেজে ভোট প্রদান করে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

বিভিন্ন দূতাবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে দূতাবাসগুলো কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উত্তরের যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরাও কথিত বিদেশি পর্যবেক্ষকের এই তালিকায় রয়েছে। এসময় নির্বাচন কমিশন কীভাবে দেশি নাগরিকদের বিদেশি পর্যটক হিসেবে গ্রহণ করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

বিএনপিকে নির্বাচনের সন্ত্রাসের পথ পরিহার করে জনগণের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে চারবার ক্ষমতায় এসেছে। সন্ত্রাসী বাহিনী ব্যালট পেপার ছিনতাই করতে পারবে না। এ কারণে ইভিএম নিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারব।নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়ে তিনি বলেন, উদ্বেগ তারা প্রকাশ করতে পারেন। আমাদের অতীত ইতিহাস তো ভালো নয়। আমরা দেখেছি, এর আগে কীভাবে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির জন্মটাই অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে। কারণ জনগণের ওপর তারা কোনোভাবেই আস্থা রাখতে পারে না। এসময় জনগণের আস্থা অর্জনের জন্য সচেষ্ট হতে বিএনপিকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া