সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শীতের পদধ্বনি: শীতজনিত রোগের প্রাদুর্ভাব

news-image

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের রংপুর বিভাগ জুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব পড়েছে । বাতাসে জলীয় বাষ্পের পরিমান ক্রমাগত কমতে থাকা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি আসায় রংপুরসহ এই বিভাগের আট জেলায় এবার স্বাভাবিক সময়ের দুই মাস আগেই দেখা দিয়েছে শীতের পদধ্বনি। সন্ধ্যার পরপরই কুয়াশার চাদরে বন্দী হয়ে যাচ্ছে বিস্তৃর্ণ জনপদ। শুরু হয়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। এতে করে শিশু ও বৃদ্ধদের বেড়েছে দুর্ভোগ। ফলে এবার শীতের তীব্রতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই অবস্থাকে ‘ডেঞ্জার’ উল্লেখ করে আবহাওয়াবিদরা বলছেন, চলমান আবহাওয়া পরিবর্তন না ঘটলে এবার শীতের তীব্রতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। এমন পরিস্থিতে এই বিভাগের হতদরিদ্র মানুষ চরম দূর্ভোগের দ্বারপ্রান্তে আছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র জানায়, কার্তিক মাসের শুরু থেকেই ক্রমাগতই কাছাকাছি আসছে সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা। কমছে বাতসে জলীয় বাষ্পের পরিমানও। এতে বাড়ছে আদ্রতার শতকরা হার। সর্বোচ্চ সর্বনিন্ম তাপমাত্রা কাছাকাছি আসা এবং সন্ধায় বাতাসে আদ্রতার পরিমান বেড়ে যাওয়ায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের কারনে এবার দুই মাস আগেই শীতে এসে গেছে। সাধারনত অগ্রহায়ন মাসের তৃতীয় সপ্তাহে শীত শুরু হতে দেখা যায়। কিন্তু এবার কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহেই শীত শুরু হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, এবার কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই রংপুরসহ পুরো বিভাগ জুড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি আসা শুরু করেছে। ফলে শীত ও কুয়াশাও পড়া শুরু হয়েছে আগে থেকেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ক্রমাগত কমার কারনে শীত অনুভবের পাশাপাশি আগাম কুয়াশা পড়াও শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এবার রংপুর বিভাগ জুড়ে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায় অনেক কম। আবহাওয়ার এই অবস্থার উন্নতি না হলে এবার তীব্রতর শীত পড়বে। যার পদধ্বনি ইতোমধ্যেই লক্ষ করা যাচ্ছে। শীতের তীব্রতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছেন এই আবহাওয়াবিদ।

সরেজমিনে পাওয়া তথ্য মতে, এবার কার্তিক মাসের প্রথম দিন থেকেই বাড়ছে শীতের তীব্রতা। মাগরিবের নামাজের আগেই বিস্তৃণ জনপদে দেখা যায় কুয়াশার চাদর। ফলে এই অঞ্চলের নগর বন্দর, পাড়া মহল্লার আড্ডাস্থলগুলো এখন ক্রমেই ফাঁকা হয়ে যাচ্ছে। মানুষ শীতের গরম কাপড় পরে চলাফেরা শুরু করে দিয়েছেন। বাসাবাড়িতে লেপ, কাঁথা বের করা হয়েছে। ভোরবেলাতেও কুয়াশার কারনে অনেক পরিবহন হেড লাইট জ্বালিয়ে যাত্রা অব্যাহত রাখছে।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ জানান, এবার আগাম শীত নেমেছে। কিন্তু সরকারী তরফে শীত প্রচন্ডভাবে আঘাত হানার পর উদ্যোগ নেয়া হয়, তাও প্রয়োজনের তুলনায় নগন্য। ফলে মানবিক বিপর্যয় দেখা দেয় অতি দরিদ্র পরিবারগুলোতে। প্রাণহানির মতো ঘটনা ঘটে। এজন্য তিনি সরকারকে এখনই শীত মোকাবেলায় আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছেন ।

রংপুরের জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান জানান, চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সরকার কোন বরাদ্দ দেয় নি। আমরাও কোন চাহিদাপত্র তৈরি করে পাঠিয়েছি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সুলতানুল আলম জানান, শীত আগাম আসায় রংপুর বিভাগে নিউমোনিয়া, জ্বর সর্দি কাশিসহ শীত জনিত রোগের মাত্রা বাড়া শুরু হয়েছে। এমন রোগির সংখ্যা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে। এর মধ্যে শিশু ও বৃদ্ধরাই বেশী বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে