সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগির মাংস তেল ছাড়াই রেঁধে ফেলুন!

news-image

ডায়েট কিংবা রোগ প্রতিরোধে তেল বিহীন খাবার খেতেই সবাই আগ্রহী। কিন্তু মাংস খেতে গেলে তেল ছাড়া চিন্তাই করা যায় না। তাই আজ মুরগির মাংসের এমন একটি রেসিপি শিখে নিন, যেখানে তেলের ব্যবহার একদমই নেই।

এটি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি। চলুন তবে জেনে নেয়া যাক তেল ছাড়া মুরগির মাংস রান্নার রেসিপিটি-

উপকরণ: মুরগির মাংস টুকরো করা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারুচিনি, এলাচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া।

প্রণালী: চুলায় একটি খালি গরম পাত্রে প্রয়োজন মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা জিরা বাটা দিয়ে নাড়তে থাকুন। মশলাগুলোর পানি শুকিয়ে আসলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর পরিমাণ মতো দারুচিনি, এলাচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। মশলা শুকিয়ে আসলে আবারো পানি দিয়ে নাড়ুন। মশলা কষে আসলে মাংসের টুকরোগুলো দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর পাত্রের মুখ ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে একটু ঝোল ঝোল রেখে বা ভুনা ভুনা করে নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেলো তেল ছাড়া মুরগির মাংস রান্না। এবার গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা পোলাও এর সঙ্গে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে