সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে পরীক্ষা করবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : সুখী দাম্পত্য জীবন সবারই কাম্য। আপনিও নিশ্চয়ই চান যে আপনার স্ত্রীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক হবে আপনার! তবে জানেন কি, আপনার স্ত্রী ঠিক কতটা ভালবাসে আপনাকে তার কিছু লক্ষণের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন! জেনে নিন-

দিনে কতবার তিনি আপনাকে আলিঙ্গন করেন সেদিকে লক্ষ্য রাখুন। কেননা ডেইলি মেল-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে, দাম্পত্য সম্পর্ক নিয়ে করা এক নতুন সমীক্ষা বলছে নারীরা যদি তাদের স্বামীকে ভালোবাসেন তবে তারা যখন তখন জড়িয়ে ধরে চুম্বন করেন এবং কম ঝগড়াও করেন।

গবেষণায় দেখা গেছে, সাধারণত পুরুষেরা প্রকৃতিগতভাবে নারীদের মতো অতটা রোমান্টিক হন না। তবে কোনো কোনো পুরুষ স্ত্রীর প্রতি ভালবাসার প্রকাশে ঘরের কাজেও অবদান রেখে নিজেদের প্রেম বুঝিয়েছেন। ১৬৮ জন দম্পতিকে নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, পুরুষেরা নারীদের কাছে বিভিন্নভাবে তাদের অনুভূতি প্রকাশ করছেন।

ওই সমীক্ষায় দেখা গেছে, নারীরা যে পুরুষদের ভালবাসেন তাদের সঙ্গে ঝগড়া কম করতেই পছন্দ করেন এবং যখন তখন নিজেদের প্রেম বোঝাতে চান। অন্যদিকে পুরুষরা স্ত্রীদের প্রতি নিজের ভালবাসা বোঝাতে ঘরের কাজকর্মেও হাত লাগান। এমনকি স্ত্রীর কাপড়ও ধুয়ে দেন তারা। আর যে স্বামীরা তাদের স্ত্রীকে বেশি ভালবাসেন মধ্যে সহবাসের সম্ভাবনাও বেশি থাকে।

এক্ষেত্রে গবেষকেরা বলেছেন, এটি এই ধারণাকে সমর্থন করে যে পুরুষেরা ভালবাসা প্রকাশের জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকেন। আর স্ত্রীরা সহবাসের থেকে অনেক বেশি পছন্দ করেন ভালবাসার মানুষটিকে জড়িয়ে ধরতে ও চুম্বন করতে। সমীক্ষাটি ‘ব্যক্তিত্ব এবং সামাজিক মনোবিজ্ঞান বুলেটিন’-এ প্রকাশিত হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে