,

রংপুরে বাসচাপায় কলেজ ছাত্রী নিহত

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বাসচাপায় ইতি আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রংপুরে নগরীর তামপাট ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের পাঁচ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি আক্তার নগরীর ৩২ নং ওয়ার্ডের নগর মীরগঞ্জ এলাকার দুলাল হোসেনের মেয়ে। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে কলেজ যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইতি আক্তার । ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে ঢাকাগামী শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইতি আক্তার । পরে বাসটি দমদমা ব্রিজ এলাকায় পৌঁছে যাত্রীসহ বাস ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে নগরীর তাজহাট থানা পুলিশ বাসটি আটক করে। তারা ইতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর