,

চার ধর্ষকের ফাঁসি, রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষক

news-image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্কুলছাত্রীকে গণধর্ষণের পর হত্যার দায়ে চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিচারক আলী হোসেন এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন এনামুল, রমজান, হাকিম ও ফাইজুল। রায় ঘোষণার সময় আসামি হাকিম আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিন নিয়ে পলাতক। ফাঁসির রায় শুনে আদালতে কান্নায় ভেঙে পড়েন ধর্ষক হাকিম।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন একেএম নুরুল হুদা এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেছেন আইনজীবী নুরুজ্জামান।

এ জাতীয় আরও খবর