সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধনী ছেলেদের পটিয়ে বড়লোক হওয়ার কোর্স করান এই নারী!

news-image

ধনী হওয়ার স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সবাই চায় আরাম-আয়েশে জীবন কাটাতে। কিন্তু সবার ভাগ্যে তা জোটে না। তবে এবার অনেকের জন্য সুসংবাদ নিয়ে এলেন থাইল্যান্ডের এক নারী।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদন জানায়, ধনী ছেলেদের আকৃষ্ট করে বড়লোক হওয়ার অনলাইন কোর্স চালু করেছেন প্রায়া সুরিয়া নামের এক নারী। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচুর ফলোয়ারও আছে তাঁর। ধনী ছেলেদের আকৃষ্ট করে বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণ, পাঁচ তারকা হোটেলে অবস্থান ও দামি গয়নাসহ অনেক কিছুই পেয়েছেন বলে দাবি তাঁর।

প্রতিবেদনে বলা হয়, প্রায় পাঁচ হাজার পুরুষের সঙ্গে প্রেম করেছেন বলেও দাবি করেছেন প্রায়া সুরিয়া। তাঁর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন থেকে তিনি এই অনলাইন কোর্সটি পরিচালনা করছেন। তিনি চান সব দরিদ্র নারী তাঁর মতো বড়লোক পুরুষদের আকৃষ্ট করে বিলাসী জীবন যাপন করুক।

সবাই তার কাছে জানতে চায়, কীভাবে ধনী ছেলেদের আকৃষ্ট করা যায়? নিজের ফলোয়ারদের সহযোগিতা করতে অনলাইনে একটি কোর্স চালু করেছেন তিনি। এর মাধ্যমে ধনী ছেলেদের প্রেমের জালে আটকানোর কৌশল শেখানো হয়। পশ্চিমা কিংবা আরবের ধনী ছেলেদের আকৃষ্ট করে বড়লোক হওয়ার উপায় শেখাতে ওই কোর্সের জন্য ৩২৫ ডলার নেন প্রায়া।

প্রায়া সুরিয়া বলেন, ‘অনলাইনে আমার একটি ফ্যান পেজ আছে। সেখানে ফলোয়ার প্রায় সাত হাজার মানুষ। অনেকেই সহায়তার জন্য মেসেজ পাঠান। কাকে সহায়তা করব সেটা অনেক সময়ই ঠিক করতে পারি না। তাই এই কোর্স চালু করেছি।’ তিনি বলেন, পশ্চিমা দেশগুলোসহ আরব ও দুবাইয়ের অনেক ধনীর সঙ্গেই প্রেম করেছি। পাঁচ হাজার লোকের সঙ্গে আমার ডেটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যকে বড়লোক হওয়ার উপায় শিখাচ্ছি আমি। এরই মধ্যে ১০০ নারী তার সহয়তা নিয়ে বড়লোক ছেলেদের বিয়ে করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে