সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীরের যেসব জায়গায় ভুলেও পারফিউম দেবেন না

news-image

লাইফস্টাইল ডেস্ক : গরমকালে পারফিউম ছাড়া বাইরে বের হওয়ার কথা ভাবতেও পারেন না অনেকে! সাজগোজের পর পারফিউম না মাখলে কি হয়? তবে পারফিউম দিতে গিয়ে অনেকেই ভুল করে ফেলেন, তারা শরীরের ভুল জায়গায় পারফিউম দেন, যাতে উল্টো ক্ষতিই হতে পারে। জেনে নিন শরীরের যেসব জায়গায় পারফিউম না দেওয়াই ভালো-

১) চোখ-এটা আসলে বলে দিতে হয় না। চোখে পারফিউম দেওয়ার মতো বোকামি করবে না কেউই, কিন্তু ভুলেও যদি চোখে পারফিউম চলে যায় তাহলে দ্রুত অনেক বেশি পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। কারণ পারফিউমে ৯৫ শতাংশ পর্যন্ত অ্যালকোহল বা স্পিরিট থাকতে পারে, এতে চোখে জ্বলুনি ও চুলকানি হতে পারে।

২) চুল-চুলে যে কোনো গন্ধ–ভালো বা খারাপ- অনেক সময় ধরে রয়ে যায়। এ কারণে চুলে পারফিউম দিলে অনেকটা সময় সুগন্ধ রয়ে যাবে, তা ভাবতে পারেন আপনি। আসলে কিন্তু পারফিউমে অ্যালকোহল থাকলে তা চুলের ক্ষতিই করতে পারে। বিশেষ করে পারফিউমটা সরাসরি তো চুলে স্প্রে করাই যাবে না। বরং হেয়ারব্রাশে পারফিউম স্প্রে করে তা দিয়ে আলতো করে চুল আঁচড়ে নিতে পারেন।

৩) হাত-হাতের কবজি অনেকেই পারফিউম স্প্রে করেন এবং দুহাতের কব্জি এক করে ঘষে নেন। এতে সারাদিনই শরীরে সুগন্ধি থাকে। কিন্তু কব্জি থেকে যেন এই পারফিউম হাতে না লেগে যায়। কারণ তাতে ত্বক শুষ্ক হতে পারে এমনকি ত্বক ফেটেও যেতে পারে। আর হাত থেকে চোখে পারফিউম গেলে তাতেও সমস্যা হতে পারে।

৪) বগল-ডিওডোরেন্ট বগলে দেওয়া গেলেও পারফিউম সেখানে স্প্রে করবেন না। কারণ বগলে থাকা ঘাম গ্রন্থিতে জ্বালাপোড়া তৈরি করতে পারে তা।

৫) যৌনাঙ্গ-লজ্জাস্থানে পারফিউম দিলে প্রদাহ, জ্বালাপোড়া এমনকি ব্যথাও হতে পারে। তাই সেখানে পারফিউম ব্যবহার করা যাবে না।

তাহলে পারফিউম দেবেন কোথায়?-পালস পয়েন্টে পারফিউম দেওয়া সবচেয়ে ভালো, যেমন গলা, কব্জি ও হাঁটুর পেছনের দিকে। এসব জায়গায় ত্বকের তাপ বেশি থাকে বলে পারফিউম ত্বকের ক্ষতি করবে না। সূত্র: রিডার্স ডাইজেস্ট

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে