সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন চুল গজাবে এই উপায়ে

news-image

লাইফস্টাইল ডেস্কঃ চুল পড়ার সমস্যা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। কারণ অতিরিক্ত চুল পড়লে এক সময় মাথায় টাকও পড়তে পারে। আর এই চুল পড়া ঠেকাতে কত রকমেরই চেষ্টা চলে। নানা রকমের দামী প্রসাধনীও ব্যবহার করেন। কিন্তু তারপরও এই সমস্যার সমাধান মেলে না।

জানেন কি, কিছু উপাদানের ব্যবহারে খুব সহজেই আপনার চুল পড়া কমে নতুন চুল গজাবে। বিশেষজ্ঞরা সবসময় চুল পড়া রোধে ঘরোয়া যত্ন এবং পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। চলুন তবে জেনে নেয়া যাক চুল পড়া বন্ধে যেসব ঘরোয়া উপাদান কার্যকরী-

পেঁয়াজের রস-চুল পড়া বন্ধে পেঁয়াজের রস দারুণ কাজ করে। এতে চুল পড়া বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন চুলও গজাবে। তাই গোসলের এক ঘণ্টা আগে পেঁয়াজের রস চুলের গোঁড়ায় ঘষে ঘষে লাগান। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আমলকী-চুলের যত্নে আমলকী বেশ কার্যকরী। এটি শুধু চুল পড়া বন্ধই করে না, চুল ঘন ও কালো করতে সহায়তা করে। চুলের গোঁড়ায় আমলকীর তেল ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

মেথি-চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সহায়তা করে মেথি। আধা কাপ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে বেটে চুলে লাগান। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

ডিমের কুসুম-চুলে প্রোটিনের যোগান দেয় ডিম। ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিন। তারপর চুলের গোঁড়ায় গোঁড়ায় লাগান। এরপর ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেল তেল-চুলের যত্নে তেলের জুড়ি নেই। নারকেল তেল সামান্য গরম করে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে