শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চমক দেখতে রাতে পান করুন ‘জাফরান দুধ’

news-image

লাইফস্টাইল ডেস্কঃ জাফরান রূপচর্চায় বেশ কার্যকরী। এতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, ভিটামিন সি সহ প্রায় ১৫০টি উপাদান আছে যা শরীরের জন্য বেশ উপকারি। দুধের সঙ্গে জাফরান খেলে অনেক উপকার পাওয়া যায়। যেমন-

> এটি হজমশক্তিকে উন্নত করে। > ত্বকের রঙ ফর্সা করে, ত্বক উজ্জ্বল ও কোমল করে, ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে। > চুলকে করে তোলে ঝলমলে।

সৌন্দর্য বৃদ্ধিতে জাফরান পান করার আছে কিছু বিশেষ নিয়ম। এই নিয়ম মেনে পান করলে আপনি পাবেন জাফরানের সবটুকু উপকারিতা। চলুন তবে জেনে নেয়া যাক নিয়মটি-

যা লাগবে-গরুর তরল দুধ ১ কাপ, জাফরান দানা ১ চিমটি, ১ চামচ কিসমিস বাটা বা আস্ত (না দিলেও হবে), ১ চা চামচ অরগানিক মধু।

পদ্ধতি-চুলায় আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিন। বেশি ঘন দুধ নেবেন না। দুধের মাঝে জাফরান দিয়ে দিন। ২ মিনিট ফুটিয়ে চুলো বন্ধ করে দিন। এরপর কিসমিস বাটা বা আস্ত কিসমিস দিয়ে দিন। কিসমিস মস্তিষ্ক ও ত্বকের জন্য খুব ভালো। কিসমিস দিয়ে চুলার ওপরেই দুধে ঢাকনা দিয়ে রাখুন ৫ মিনিট। কুসুম কুসুম গরম হলে কাঁচের বা সিরামিকের কাপে ঢেলে নিন। তারপর মধু মিশিয়ে চায়ের মতো পান করুন।

টিপস-১.জাফরান দেখে শুনে ক্রয় করুন। অল্প দাম খুঁজতে গিয়ে ভেজাল কিনবেন না। ২.দুধ ঠাণ্ডা হবার আগেই পান করুন। ৩.প্রচুর পানি পান করুন।

৪.ডায়াবেটিসের রোগী হলে কিসমিস ও মধু বাদ দিতে পারেন। তবে সেক্ষেত্রে লবণ বা এমন কিছু যোগ করবেন না।

এ জাতীয় আরও খবর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন